ম্যালেরিয়া মোকাবিলায় ৪.২৮ বিলিয়ন দিচ্ছেন বিল গেটস

মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও ব্রিটেন সরকার ‘বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী’ রোগ ম্যালেরিয়া মোকাবিলায় ৪ দশমিক ২৮ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছেন।
 
দ্য টাইমসের এক যৌথ নিবন্ধে ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন ও গেটস মশা বাহিত এ রোগ নির্মূলে গবেষণা ও প্রচেষ্টা চালানোর জন্য আগামী পাঁচ বছরে ৪ দশমিক ২৮ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দেন।
 
ওই যৌথ নিবন্ধে বলা হয়, ‘জনজীবনে এ ধরনের বিপর্যয় নেমে আসলে কেউ নিষ্ক্রিয় বসে থাকতে পারে না।’
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ২০১৫ সালে ম্যালেরিয়া রোগে চার লাখ ৩৮ হাজার লোকের প্রাণহানি হয়। এদের বেশির ভাগই আফ্রিকার শিশু। সূত্র: এএফপি