গেল বছর একটি টিভির অনুষ্ঠানে একটি ড্যান্স পারফর্মেন্স নিয়ে খবর হয়েছিলেন একসময়ের জনপ্রিয় আরজে-অভিনেত্রী নওশীন। নওশীনের বর্তমান ব্যস্ততা এখন ঢাকা এফএম ঘিরে। এছাড়া ব্যস্ততা নিজের অভিনয় আর নানান দায়িত্ব নিয়েও। এরই মাঝে আবারও নতুন খবরে আসছেন নৃত্যশিল্পী হিসেবে। এই বিষয়টাকে গুরুত্ব দিয়েই নতুনভাবেই নিজেকে সাজাচ্ছেন। এবারে দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী-কোরিওগ্রাফার লিখনের সাথে জুটি বাঁধছেন নওশীন।
উল্লেখ্য, এবারের শীত মৌসুম থেকে ঢাকাসহ ঢাকার বাইরে একাধিক জায়গায় স্টেজ শো চাহিদার কারণেই মূলত একাধিক তারকারা এখন নাচটাকে আরো সিরিয়াসলি নিচ্ছেন। কারণ প্রফেশনালী স্টেজে মূলত টিভি তারকাদের কথা বলা ছাড়া কিছুই করার থাকে না। সেক্ষেত্রে উপমহাদেশের অন্যান্য তারকাদের মতোই একাধিক জনপ্রিয় গান নিয়ে তারাকাদের নাচের পারফর্মেন্সে এখন দর্শক চাহিদাও বেড়েছে।
সেই ধারাবাহিকতায় এরই ভেতরে শখ, মেহজাবীন থেকে শুরু করে একাধিক টিভি তারকারা নিয়মিতভাবে নিজেদের কোরিওগ্রাফার ও দলের সাথে নাচের পারফর্মেন্স করছেন প্রফেশনালী দেশ বিদেশের বিভিন্ন স্টেজে।
তবে এবারে নওশীন ও লিখনের এই জুটি দর্শকদের ভেতরে নতুন এক আলোচনা তৈরি করবে এটাই সকলে প্রত্যাশা করছে।
IMG0
এ প্রসঙ্গে নওশীন বলেন, ‘আমরা বেশ কিছু গান নিয়ে নিয়মিত রিহার্সেল করছি। একটানা কয়েকটা শোতে পারফর্ম করার জন্য এই প্রস্তুতি। এবং আমি মূলত সেই শৈশব থেকেই নাচের সাথেই ছিলাম। তাই নতুন কোনো ঘটনা নয় এটা আমার কাছে। বরং এটা আমার অনেক পুরনো অভ্যেস-চর্চা বা ভালোলাগা। খুব শিগগিরই প্রফেশনালী নাচ নিয়েই এবারের নওশীনকে দেখা যাবে। আশা করছি নাচ নিয়ে আমার এই জার্নিটাও দর্শকরা দারুণ উপভোগ করবে।’
অন্যদিকে নওশীনের সাথে জুটি বাঁধার গল্পে লিখন বলেন, ‘নওশীন আমার কাছেই নাচ শিখতো একটা সময়। সে অনেক বছর আগের কথা। পরে অন্য অনেক পরিচয় ও জনপ্রিয়তার প্রাপ্তিতে হয়তো ওর এ বিষয়টি একেবারেই ঢাকা পড়ে যায়। অথচ নাচ নিয়ে আমাদের এই কাজগুলো অনেক আগেই শুরু করার কথা ছিল। ’
লিখন-নওশীন জুটির এই নাচের যাত্রায় তাদের পারফর্মেন্স শিডিউলটাও খুব ব্যস্ত এখন। আসছে ভ্যালেন্টাইনে দুটি টিভি শো, কয়েকটি কর্পোরেট শোসহ ঢাকার বাইরে বেশ কটি জেলায় তারা পারফর্ম করবেন তারা।