‘মিউজিক ক্লাব’-এ অতিথি আঁখি আলমগীর

 
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আগামীকাল পারফর্ম করবেন কণ্ঠশিল্পী আঁঁখি আলমগীর। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
 
গানের পাশাপাশি তিনি কথা বলবেন তাঁর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। লাইভ গানের পারফর্মেন্স প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘সরাসরি যারা গানকে ভালোবেসে প্রোগ্রাম দেখে তাদের জন্যই গান করবো, তাদের সাথেই আড্ডা দেবো।’
 
‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সমপ্রচারিত হবে  আগামীকাল রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।