সিরিয়ার হোমসে বোমা হামলায় নিহত ২০

 
সিরিয়ার হোমস শহরে সরকার পরিচালিত নিরাপত্তা চৌকিতে বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। বার্তা সংস্থা এপির খবরে জানানো হয়েছে, শহরের নিরাপত্তা চৌকিটিতে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
দেশটির গৃহযুদ্ধ নিয়ে শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে এই হামলা হল। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভাতে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
 
আলোচনার মাত্র তিন দিন বাকি থাকলেও দেশটিতে লড়াইরত সরকারবিরোধীরা এখনো আলোচনায় বসার ব্যাপারে সিদ্ধান্তের কথা জানায়নি। জাতিসংঘের বিশেষ দূত এই আলোচনায় বসার জন্য দুপক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন।
 
২০১১ সাল থেকে চালা রক্তক্ষয়ী লড়াই থামিয়ে গ্রহণযোগ্য একটি সমাধানের জন্য কাজ করছে জাতিসংঘ।