'প্রেম করতে চাই তবে আমার বয়সী কারর সাথে নয়! প্রেমিকের বয়স আমার চেয়ে কম হতে হবে । ১৮ বছর হলে ভালো হয়।' বর্তমান প্রেমিকের বয়স কেমন হবে তা 'ইউ' ম্যাগাজিনের এক সাক্ষাতকারে জানিয়ে দিলেন ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লে ।
তিনি কেন এমন বয়সী প্রেমিকের খোজ করছেন ? প্রতিউত্তুরে হাসতে হাসতে হার্লে বলেন, 'আমার বয়সী যাদের পাই, তাদের সবারই প্রেমিকা, স্ত্রী এবং সন্তান আছে। তাদের সঙ্গে সম্পর্কে জড়াতে হলে প্রেমিকা, স্ত্রী এবং সন্তানকে মেনে নিতে হবে। আজকাল তো ২০ বছর বয়স থেকেই ছেলেরা প্রেম করা শুরু করে। সিঙ্গেল পুরুষ পাওয়া অনেক কঠিন। তাই ভাবছি ১৮ বছর বয়সী কোন তরুণের সঙ্গে প্রেম করবো।'
এর আগে ৫০ বছর বয়সী এই তারকা এর আগে দুইবার বিয়ে করেছিলেন। অভিনেতা হিউ গ্রান্ট এবং ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ারকে বিয়ে করেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্নের সঙ্গেও প্রেমের সম্পর্কে ছিলেন এলিজাবেথ।