তাইওয়ানের বিদায়ী প্রেসিডেন্ট মা ওয়াইং-জেওউ দক্ষিণ চীন সাগরের একটি বিরোধপূর্ণ দ্বীপ পরিদর্শনে যাচ্ছেন। বৃহস্পতিবার ওই দ্বীপটিতে যাওয়ার কথা রয়েছে তার।
তাইওয়ান স্পার্টলি দ্বীপপুঞ্জে অবস্থিত তাইপিং নামে ওই দ্বীপটি দাবি করে থাকে, যা ইতু আবা নামেও পরিচিত। চীন এবং অন্য প্রতিবেশী দেশগুলোও ওই দ্বীপের মালিকানা দাবি করে আসছে।
তার এই সফর ওই এলাকার বিরোধ নিরসনে কোন ভূমিকা রাখবে না বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে। চীনবিরোধী ভূরাজনীতিতে তাইওয়ানের সবচেয়ে বড় সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র।
মা ওয়াইং-জেওউকে চীনের প্রতি বন্ধুভাবাপন্ন মনে করা হয়। প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ চার মাসেরও কম বাকি আছে। এদিকে ভবিষ্যৎ প্রেসিডেন্ট টিসাই ইং-ওন এই সফরে তার কোনো প্রতিনিধি পাঠাবে না বলে জানানো হয়েছে। সূত্র: বিবিসি