১১ বছর পর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন

১১ বছর পর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার বিকালে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জনপ্রশাসন মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
 
সম্মেলনে চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদকে সভাপতি ও আবু নঈম পাটওয়ারী দুলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর সম্মেলনের উদ্বোধন করেন ।
 
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপিসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সর্বশেষ ২০০৫ সালের ২৬ এপ্রিল চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।