ব্র্যাডকে পরীক্ষা করলেন জোলি

হলিউডের অন্যতম সফল জুটি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট। বিয়ের আগে থেকেই তারা বিনোদনের শিরোনাম হয়ে আসছেন। লিভটুগেদার, সন্তান ধারণ বা দত্তক নেওয়া আবার কখনো নিজেদের সম্পর্ক ফাটলের শিরোনামেও এসেছেন। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল জোলি নাকি এক পরক্রিয়া প্রেমে জড়িয়েছেন। তারপর থেকে দুইজন এক ছাদের নিছে থেকেও আলাদা আলাদা থাকছেন।
 
সম্প্রতি জোলি 'বাই দ্য সি' নামে একটি ছবি তৈরি করেছেন । আর এই ছবিটি তৈরির পেছনের কারণ নাকি তাদের প্রেমের পরীক্ষা । সে কথা অকপটে স্বীকার করে জোলি বললেন, 'এই ছবিতে আমাদের ব্যক্তিগত সম্পর্কেরই পরীক্ষা হল। আমরা নিজেদের সব সময় চ্যালেঞ্জের মুখে ফেলতে ভালবাসি। তাই এই ঝুকিটা নিয়েই ফেললাম।' 
 
ছয় সন্তানের বাবা-মা হওয়ার পর ২০১৪-এর অগস্টে বিয়ে করেছেন হলিউডের এই দম্পতি । 'বাই দ্য সি' এর প্রচারে তাদের ডিভোর্সের জল্পনাও শুরু হয়েছিল। তবে নিজেদের নেওয়া চ্যালেঞ্জ তারা কতটা রাখতে পারলেন, তাদের সম্পর্ক আদৌ থাকবে কি না তার উত্তরের দিকে তাকিয়ে রয়েছেন এই দম্পতির অনুরাগীরা।