কারিনা সঙ্গে নাচা জলিলের ব্যাপার না

সব অসম্ভবকে সম্ভব করাই তার কাজ। এবার হয়তো সেই অসম্ভবকে সম্ভব করে দিতেই পারেন। অনন্ত জলিল সম্প্রতি যুক্ত হলেন ক্লিন ঢাকা কনসার্টের সঙ্গে। অন্তর শোবিজ আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে জলিলকে নিয়ে বিতর্ক হচ্ছেও বেশ । 
 
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বলিউড নায়িকা কারিনা কাপুর । কিন্তু কথা এখানে শেষ নয়। সাম্প্রতিক এক সাক্ষাতকারে কারিনা সম্পর্কে জলিল বলেন, 'দারুণ একটি শো হবে এটাই কথা দিচ্ছি। শুধু এটুকু বলে রাখি এদেশে এতদিন যা উল্টো হয়ে এসেছে। এবারে কারিনার স্টেজে অনন্ত নয়, অনন্ত'র স্টেজে কারিনা পারফর্ম করবে।' এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে আলোচনা-সমালোচনা দুই সয্য করতে হচ্ছে।
 
এই প্রেক্ষাপটে কারিনা কাপুরের সঙ্গে অনন্ত জলিল পারফর্ম করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, 'আমি তো বেশিরভাগ সময়ই বিদেশীদের সঙ্গে ডিল করি। তো কারিনা কাপুরের সঙ্গে নাচা আমার জন্য কোন ব্যাপার না। তবে অনুষ্ঠানের দিন আসুন সেদিন অনেক কিছুই ঘটতে পারে।'