সুদানের রাষ্ট্রপতি ওমর আল-বশির দেশটির দক্ষিণ সুদান লাগোয়া সীমান্ত খুলে দেয়ার আদেশ দিয়েছেন। ২০১১ সালে সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা হয়ে যাওয়ার পর এই প্রথম সীমান্ত খুলে দেয়া হলো।
খবরে বলা হয়, দক্ষিণ সুদান তার সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করলে নিজ এলাকার সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সুদান। এর আগে সুদানের সঙ্গে দক্ষিণ সুদানের সীমান্ত নিয়ে বিরোধ ছিল। সীমান্তের হেগলিগ তেল ক্ষেত্র নিয়ে দুদেশ যুদ্ধ করেছিল। ২০০৫ সালে দুই দেশ একটি শান্তি প্রস্তাবনায় রাজি হয়। এতে ২২ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয়। বিবিসি।