গণতান্ত্রিক উত্তরণকে ‘বিজয়’ আখ্যা দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মায়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন বৃহস্পতিবার মায়ানমারের গণতান্ত্রিক উত্তরণকে দেশটির জনগণের ‘বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।  বৃহস্পতিবার অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডির কাছে পার্লামেন্টের দায়িত্ব হস্তান্তরের আগে থেইন দেশটির সেনা-নিয়ন্ত্রিত পার্লামেন্টে দেয়া চূড়ান্ত ভাষণে এ কথা বলেন।
 
তিনি বলেন, আমরা সকল বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করে ধীরে ধীরে দেশের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক উত্তরণ করতে সক্ষম হয়েছি। এটা মায়ানমারের সকল মানুষের বিজয়। তার এই ভাষণটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। এএফপি।