মিশরীয় এফ-১৬ বিমান বিধ্বস্ত : ক্রু নিহত

মিশরীয় একটি এফ-১৬ জঙ্গি বিমান এক সামরিক মহড়ার সময় বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানটির ক্রু নিহত হয়েছেন।  বুধবার রাতে সেনাবাহিনী একথা জানিয়েছে। 
 
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি এফ-১৬ জঙ্গি বিমান মহড়া চলাকালে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ক্রু নিহত হয়েছেন। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানানো হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের থেকে এফ-১৬ জঙ্গি বিমান ও ফ্রান্সের কাছ থেকে রাফালে বিমানের চালান আসায় দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। লোকহিড মার্টিন কোম্পানি এফ-১৬ বিমান নির্মাণ করে এবং বিশ্বের প্রায় ২০টি দেশ এগুলো ব্যবহার করে। এএফপি।