পুলিশ বাহিনীর উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনকালে কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার ‘পুলিশ সপ্তাহ ২০১৬’ উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।