উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যেতে হবে গণতন্ত্রের পথে।’
মুক্তিযুদ্ধ আর আজকের প্রেক্ষাপটকে বিবেচনায় রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক পদ্ধতি গড়ে তুলতে হবে। ’
বৃহস্পতিবার সকালে আর সি মজুমদার আর্টস মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে “নাজমুল করিম স্টাডি সেন্টার বক্তৃতা-২০১৬” অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।