‘আদালত স্বাধীনভাবে কাজ করতে পারছে না’

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,  আদালত এখন আর স্বাধীনভাবে কাজ করতে পারছে না। শাসকদলের ইচ্ছা অনুযায়ী সকল মামলা দায়ের হচ্ছে। 
 
শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল মানববন্ধনটির আয়োজন করে।
 
রিজভী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ আদালতকে প্রাইভেট সেক্টরে পরিণত করার চেষ্টা করছে। আদালত এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সকল মামলা আজ শাসক দলের ইচ্ছায় হচ্ছে।