জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন শনিবার বেলা ১১টায় বকসিবাজারের গোলাম মোর্শেদ কমিউনিটি সেন্টার এ অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম।
সম্মেলন উদ্বোধন করবেন ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার। বিশেষ অতিথি থাকবেন জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, নাজমুল হক প্রধান এমপিসহ জাসদ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর জাসদের নেতৃবৃন্দ।