দেশ বিরোধী চক্রান্তকারীদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে : নানক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।
 
তিনি বলেন, এই ষড়যন্ত্রকারীরা সন্ত্রাস ও দারিদ্রমুক্ত, মধ্যম আয়ের বাংলাদেশ চায়না। তাই এসব দেশ বিরোধী চক্রান্তকারীদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে।
 
শুক্রবার মোহাম্মদপুর ‘শৈশব মেলা বাংলাদেশ’ আয়োজিত দুস্থদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি দারিদ্র পীড়িত দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
 
সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান।