'প্রিভ' এর কারণে ভাগ্যদেবী মুখ তুলে চেয়েছেন কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরির দিকে। স্মার্টফোন বাজারে টিকে থাকতে ব্ল্যাকবেরির চেষ্টার সুফল এসেছে প্রতিষ্ঠানটির এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হাত ধরে।
যুক্তরাষ্ট্র ও কানাডার পর ভারতের বাজারে এসেছে ডিভাইসটি। শনিবার থেকে ৬২ হাজার ৯৯০ রুপিতে কেনা যাবে ব্ল্যাকবেরির তৈরি প্রথম অ্যান্ড্রয়েড ফোনটি।
ডিভাইসটির ডিজাইনের দিকটা নিখুঁত করার চেষ্টা করেছে ব্ল্যাকবেরি। ইউনিক স্লিক ডিজাইনে এসেছে ব্ল্যাকবেরির নতুন হ্যান্ডসেট। এছাড়া কন্টাক্ট প্রাইভেসি ও কল ট্র্যাকিংয়ের একাধিক নতুন প্রযুক্তির সুবিধা থাকবে এই কার্ভড ৫.৪ ইঞ্চি হ্যান্ডসেটে।
এছাড়াও এতে রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন, ওলেড ডিসপ্লে, কোয়ালকম ৬৪ বিট ডুয়াল কোর ১.৮ গিগাহার্টজ কর্টেক্স-এ৫৭ এবং কোয়াডকোর ১.৪৪ গিগাহার্টজ কর্টেক্স-এ৫৩ (স্ন্যাপড্রাগন ৮০৮ হেক্সা-কোর, ৬৪ বিট), অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম, ৩২ জিবি ইন্টারনাল মেমরি, এক্সপ্যান্ডেবল মেমরি ২ টিবি, ১৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩ জিবি র্যাম, ৩৪১০ এমএএইচ ব্যাটারি এবং ফোরজি সাপোর্ট সুবিধা।