মাত্র দুই মিনিটে ৫ সন্তানের জন্ম!

 
অস্ট্রেলিয়ার কিম টুচি ও তার স্বামী ভাউগনের সংসারে রয়েছে আইভা (৪) ও ইন্ডিয়ানা (২) নামে দুই মেয়ে সন্তান। কিন্তু একটি ছেলে চেয়েছিলেন কিম। গত বছর সন্তান ধারণ করেন তিনি। শুক্রবার একটি নয় পাঁচ পাঁচটি সন্তানের জন্ম দেন কিম। বিস্ময়কর ব্যাপার হলো, কিম মাত্র দুই মিনিটে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।
 
ওমেনস ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী কিমের একটি ছেলে ও চারটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম রেখেছেন কেইথ এবং মেয়েদের নাম রেখেছেন  আলি, পেনেলোপ, টিফানি ও বিয়াট্রিক্স।
 
কিম বলেছেন, পাঁচ সন্তানকে তিনি ভালভাবেই জন্ম দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা সবসময় তিনটি সন্তান চেয়েছিলাম। ভাউগনের যেকোনো লিঙ্গের সন্তানই পছন্দ ছিল। কিন্তু আমি তার জন্য একটি ছেলে চেয়েছিলাম।
 
এছাড়াও কিমের আগের পক্ষের একটি কুর্ত (৯) নামের একটি ছেলে রয়েছে।