সম্প্রতি রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ এবং ফারহান আখতার-অধুনার সম্পর্কের ভাঙন বলিউডে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এবার গুঞ্জণ উঠেছে ক্রিকেটার বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রেমের সম্পর্কে ভাটা দেখা দিয়েছে।
প্রেমিক কোহলির সঙ্গে সম্পর্কের বিষয়ে বেশ খোলামেলা আনুশকা। বেশ কয়েকবার বিভিন্ন ক্রিকেট ম্যাচে আনুশকাকে গ্যালারিতে দেখা গেছে।
কিছুদিন যাবত আনুশকা ও বিরাট কোহলি ইনস্টাগ্রামে দুইজন দুইজনকে আনফলো করছেন। এতে মনে করা হচ্ছিল তাদের সম্পর্কে ভাটা পড়েছে।
তবে এটিও শোনা যাচ্ছে, বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে। এতে এলোমেলোভাবে মানুষকে আনফলো করা হয়ে যায়। আনুশকাও অ্যাকাউন্টেও নাকি এই সমস্যা হয়েছে। এখন সময়ই বলে দেবে কোন খবরটি সঠিক।
আনুশকা ও বিরাট জুটি বেশ কিছুদিন ধরেই পাপ্পারাজিদের দৃষ্টি থেকে দূরে আছেন। এছাড়াও তাদের একসঙ্গে দেখাও যাচ্ছে না।
বর্তমানে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া ‘সুলতান’ ছবিতে সালমান খানের বিপরীতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। খবর: বিজনেস অব সিনেমা।