দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্ন্যাক ব্র্যান্ড ড্যান কেক ‘রিদম অ্যান্ড ভাইবস’ শিরোনামে একটি কনসার্টের মধ্য দিয়ে গত ৮ মার্চ উদযাপন করে আন্তর্জাতিক নারী দিবস। কনসার্টের লক্ষ্য ছিল সংগীতাঙ্গনে নারীরা নিজেদের যে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন তা উপস্থাপন করা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হাজারো সংগীতপ্রেমী একত্রিত হয়ে এই উত্সব সফল করেছেন। ব্লু-ফক্স এন্টারটেইনমেন্ট ছিল এই কনসার্টের সংগঠক।
কনসার্টের প্রধান আকর্ষণ ছিল দেশের অন্যতম মহিলা সংগীতশিল্পী নওসিন বৃন্তি। আরও ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠ চ্যাম্পিয়ন ২০১৭-এর ঐশী, চ্যানেল আই সেভেন আপ এমপিএল চ্যাম্পিয়ন বনি এবং জনপ্রিয় রক অ্যান্ড মেটাল ব্যান্ড সেভেজারি। কনসার্টটি বিকাল ৪টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলতে থাকে।
ড্যান কেক রিদম অ্যান্ড ভাইভস তরুণ প্রতিভাবান গায়ক ও সংগীতপ্রেমীদের জন্য একটি জনপ্রিয় সংগীত প্লাটফর্ম হয়ে উঠছে। কনসার্টটি ব্র্যান্ডি লেন দ্বারা সমর্থিত ছিল আর অ্যাপোলো হাসপাতাল ছিল জরুরি সহযোগী।