কানাডার পশ্চিমাঞ্চলে তুষার ধসে ৫ জনের মৃত্যু

 
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া (বিসি) প্রদেশে শুক্রবার এক তুষার ধসে বরফে চাপা পড়ে ৫ স্লোমোবাইলার প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা একথা জানান। বিসি'র মৃতদেহ পরীক্ষা কার্যালয় থেকে এই মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছে।
 
তারা জানিয়েছে, শুক্রবার বিকেলে কানাডার পশ্চিমাঞ্চলীয় গ্রাম ম্যাকব্রাইডে এই দুর্ঘটনা ঘটে। গ্রামটি ভ্যাঙ্কুভার থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০মাইল) উত্তরপূর্বে অবস্থিত। খবর বার্তা সংস্থা এএফপি’র। কর্মকর্তারা বলেন, এই তুষার ধসে আটকা পড়া আরও ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 
উদ্ধার কর্মীরা জানান, যে স্থানটিতে স্লোমোবাইলাররা আটকা পড়েছিল সেটা এতোটাই দুর্গম যে স্কি ও অন্যান্য শীতকালীন ক্রীড়ায় আগ্রহীদেরও সেখানে প্রবেশ নিষিদ্ধ। বিসি করোনার্স সার্ভিসের নারী মুখপাত্র বারবারা ম্যাকলিনটোক বলেন, দুর্ঘটনাস্থলটি 'পর্যটন এলাকা নয়।' অ্যাভাল্যাঞ্চে কানাডা জানিয়েছে, মানুষের কর্মকা-ের ফলেই সম্ভব এই দুর্যোগটি ঘটেছে। বাসস।