ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ফ্রান্সের নতুন উদ্যোগ

 
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ফ্রান্স।কিন্তু ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়াস সতর্ক করে দিয়ে জানিয়েছেন, এবারের এ শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। শুক্রবার বিদেশি কূটনীতিকদের এক অনুষ্ঠানে লরা ফেবিয়াস এসব কথা বলেন।
 
তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্সের কিছু দায়িত্ব রয়েছে। সে কারণে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনের জন্য প্যারিস প্রচেষ্টা অব্যাহত রাখবে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে আমরা বিভক্ত হতে দিতে পারি না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ও শান্তিকামী দেশ হিসেবে এটি আমাদের দায়িত্ব।
 
তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিলিস্তিন ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা করছে ফ্রান্স। যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের পাশাপাশি আমেরিকা, ইউরোপ ও কয়েকটি আরব দেশের নেতারা আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে। এ প্রচেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া হবে। আল জাজিরার।