ইন্তেখাব-বিজরী কাছাকাছি

তারকা দম্পতি ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহকে আবারও একই পর্দায় দেখা যাবে। এর আগে একক নাটকে তাদের দেখা গেলেও ধারাবাহিক নাটকে সেভাবে দেখা যায়নি। তবে এবার ‘কাছাকাছি’ শিরোনামে নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছেন তারা। ধারাবাহিকটিতে বিজরী একজন ঘটক চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে, ইন্তেখাব দিনার অভিনয় করছেন প্রকৌশলীর চরিত্রে।
 
ইন্তেখাবের সাথে অভিনয় প্রসঙ্গে বিজরী বলেন, ‘ইন্তেখাবের সাথে আমি অনেক কাজ করেছি। আর স্বাভাবিকভাবেই একসাথে কাজ করলে একে অপরের প্রতি সহযোগিতাটা বেশি থাকে।’ ‘কাছাকাছি’ নাটকটি একুশে টিভিতে প্রচার হবে।