সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব

সিনেমার বাইরে খুব একটা শিরোনামে খুঁজে পাওয়া যায় না বলিউড তারকা সোনাক্ষী সিনহাকে। তবে এবার সিনেমার বাইরে শিরোনামে এলেন তার প্রাক্তন প্রেমিক সূত্র ধরে। সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার সাবেক প্রেমিক। ইদানিং বেশ মেলামেশাও হচ্ছে প্রাক্তন এই প্রেমিকের সাথে।
 
সোনাক্ষীর সাবেক প্রেমিক অভিনেতা সোহেল খানের শ্যালক বান্টি সচদেব। পেশায় সেলিব্রেটি ম্যানেজার। তাদের দু’জনকে মুম্বাইয়ের একটি হোটেলে ডিনার করতে দেখা গেছে। শোনা গেছে, বান্টি নাকি তার আর সোনাক্ষীর সম্পর্কটি আবার নতুন করে শুরু করতে চান। সোনাক্ষীও এই বিষয়ে নাকি বেশ সিরিয়াস। তবে সোনাক্ষীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনোরকম মন্তব্য পাওয়া যায়নি।