সালমানের বিচিত্র কাহিনী নিয়ে বই ‘বিয়িং সালমান’

আপনি সালমান খানের ফ্যান হোন বা না হোন, তাকে নিয়ে কৌতূহল থাকবেই। আর এই কৌতূহল নিবারণের উপায় এসেছে। একের পর এক বিতর্কের শিরোনামে থাকা এই বলিউড ব্যক্তিত্বকে নিয়ে প্রকাশিত হয়েছে বই, ‘বিয়িং সালমান’।
 
টিভি প্রযোজক এবং সাংবাদিক জেসিম খানের লেখা এই বইতে উঠে এসেছে গ্ল্যামারের মোড়কের আড়ালে লুকিয়ে থাকা আসল সালমানের কথা। যে মানুষটি ব্যক্তিগত জীবনে শারীরিকভাবে নির্যাতন করেন তার প্রেমিকাকে, সেই মানুষটিই আবার চেন্নাইয়ের বন্যা দুর্গতদের জন্য এক হাজার কোটি রুপি দানও করে বসেন।
 
এমন বিচিত্র এক মানুষের জীবনের বহু বিতর্ক ও ঘটনার কথা রয়েছে এই বইতে। বলতে গেলে সালমানের জীবনের কোনও অধ্যায়কেই বাদ দেননি লেখক। পেঙ্গুইন থেকে প্রকাশিত এই বইয়ের দাম ৩০৯ রুপি।