নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। শুক্রবার এই হামলা চালানো হয় বলে রেড ক্রসের একজন কর্মকর্তা জানিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে জঙ্গি সংগঠন বোকো হারাম এই হামলা চালিয়েছে। ক্যামেরুন, চাদ, নাইজেরিয়া সহ বেশ কিছু আফ্রিকান দেশে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে বোকো হারাম।
দেশটির আদাওয়ামা রাজ্যের গোম্বের বাজারে হামলা চালায় এক পুরুষ আত্মঘাতী হামলাকারী। হামলার সঙ্গে সঙ্গেই সেখানে ৮ জন নিহত হন। পরে আরও দুইজন মারা যান। সূত্র: রয়টার্স