গত ৫ মার্চ আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাভার সেনানিবাসে নবাগত বিবিএ-৬ ব্যাচের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান সাভার গলফ ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আর্মি আইবিএ সাভারের পরিচালক, কর্মকর্তা, শিক্ষক, অন্যান্য স্টাফসহ সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূলপর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে আর্মি আইবিএ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।