স্লোভেনিয়ায় একসঙ্গে ৫০টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, স্লোভেনিয়ার রাজধানী জুব্লানা এবং অ্যাড্রিয়াটিক উপকূল সংযোগকারী হাইওয়েতে কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র আনিতা লেস্কভস বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং ২৫ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে। তবে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই।’
তিনি জানান, ৫০টিরও বেশি গাড়ি এসময় দুর্ঘটনায় পড়ে যার মধ্যে একটি বাস ও চারটি লরিও ছিল। দুর্ঘটনার জন্য হাইওয়েটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। সূত্র: গার্ডিয়ান