দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় প্রায় ২ হাজার গর্ভবতী নারী জিকা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার।
২০১৬তেই আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কলম্বিয়া। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখনও কোনো অস্বাভাবিক শিশুর জন্ম বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দক্ষিণ আমেরিকাজুড়ে মশাবাহিত রোগটির কারণে মায়ের পেট থেকেই অস্বাভাবিক রকম ছোট মাথাসহ নানা সমস্যা নিয়ে জন্ম নেয় শিশু। এর কোনো চিকিৎসা বা ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি।
জিকা ভাইরাস নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসার কথা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সূত্র: বিবিসি