বেলুচিস্তানের যুবনেতা ড. মান্নান বালুচকে হত্যা করার প্রতিবাদে ৩১ জানুয়ারি দুপুরে টরন্টোতে পুড়ানো হলো পাকিস্তানি পতাকা। সেই সঙ্গে প্রতিবাদীরা ‘পাকিস্তান/ মুর্দাবাদ, ডাউন-ডাউন/পাকিস্তান/ ফ্রিডম-ফ্রিডম/বেলুচিস্থান’ ইত্যাদি স্লোগানে দেয়।
উল্লেখ্য, পাকিস্তানি মিলিটারি দ্বারা বেলুচিস্তান নেতা মান্নান বালুচকে হত্যার বিরুদ্ধে এই প্রতিবাদী সমাবেশের পর মিডিয়ার সঙ্গে কথা বলেন বিএসও’য়ের নেত্রী কারিমা বালুচ। তিনি আবারও পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা দাবি করেন।
বেলুচিস্তানের বত্রিশ বছরের এই নেত্রী এক বছর ভূগর্ভস্থে লুকিয়ে থেকে দুই সপ্তাহ আগে টরন্টোতে অবতরণ করেন। এসেই তিনি টরন্টো স্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে জানান, পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাবেন তিনি। তারই প্রথম পদক্ষেপ এই প্রতিবাদ, সমাবেশ এবং পতাকা পুড়ানো কর্মসূচি।