সিরিয়ার সাইদা জেনাবে শিয়া মাজারের কাছে বিস্ফোরণের ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে ৭১ জন হয়েছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাইদা জেনাবটি রাজধানী দামাস্কাসের দক্ষিণে অবস্থিত। সেখানকার একটি বাস স্টেশন ও একটি ভবনে এই হামলা চালানো হয়েছি। ভবনটিতে সেনাবাহিনীর সদর দপ্তর অবস্থিত।
IMG0
দেশটিতে এমন সময় হামলা হলো যখন সরকার ও বিরোধীদলগুলো সংঘর্ষের বিষয়ে একটি রাজনৈতিক সমাধানে আসতে জেনেভাতে আলোচনায় বসতে যাচ্ছে।
ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, আইএস এই হামলার দায় স্বীকার করেছে। আলোচনা ব্যাহত করতে এই হামলা চালানো হয়েছে।
সিরিয়া সরকার ও বিরোধী দল জেনেভাতে অবস্থান করলেও এখনো আলোচনা শুরু করেননি। প্রধান বিরোধী দল বলেছে, সরকারকে প্রথমে মানবিক দাবিগুলো মানতে হবে।