টম হ্যাঙ্কস, জনপ্রিয়তম এক অভিনেতা। ভূয়োদর্শী এই হলিউড তারকার সাফল্য আর জনপ্রিয়তার থই পাওয়াই দুরূহ। এ বিষয়ে কোনো সংশয় নেই। সেটাই আবারও প্রমাণ হল। ৫৯ বছর বয়সী এই অভিনেতা পঞ্চম বারের মত একটি অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতার খেতাব জিতেছেন।
টম হ্যাঙ্কস এর আগে ২০০২, ২০০৪, ২০০৫ ও ২০১৩ সালেও সেরা জনপ্রিয় অভিনেতার স্বীকৃতি পেয়েছিলেন। গত বছরের তৃতীয় অবস্থান থেকে দুই ধাপ টপকে টম হ্যাঙ্কস আবারও এই জনপ্রিয়তম অভিনেতার শিরোপা জিতলেন। জরিপটিতে অংশ নিয়েছিল প্রায় ২ হাজার ২০০ জন দর্শক।
টম হ্যাঙ্কসের সর্বশেষ ছবির নাম ‘দ্য ব্রিজ অব স্পাইস’। ছবিটি ৬টি অস্কারের জন্য মনোনীত হয়েছে।
এ বছরের সমীক্ষায় হ্যাঙ্কসের পরেই রয়েছেন জনি ডেপ। ২০১৫-এর ছবি ‘ব্ল্যাক মাস’-এ সেলিব্রিটি ক্রিমিনাল হুইটি বাগলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ডেপ।
টম হ্যাঙ্কস ও জনি ডেপ -দুজনই খারিজ হয়েছেন গোল্ডেন গ্লোব নমিনেশন থেকে। তাতে অবশ্য তাদের জনপ্রিয়তার কিছু এসে-যায়নি, আর সেটাই প্রমাণিত হল এই সমীক্ষায়।