মিসরে সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাজধানী কায়রোর দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়াশা ও দ্রুত গতির কারণে বেন সাইফের কাছে কয়েকটিন গাড়ির সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
বিশ্বের ঝুঁকিপূর্ণ সড়কগুলোর মধ্যে মিসরের সড়কগুলো রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় সেখানে ১০ হাজারের মতো মানুষ মারা যায়।