বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে রাজধানীর আদাবর থানার এসআই রতন কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শ্যামলীর আশা ইউনিভার্সিটির ছাত্রী ফারহানা আক্তারের সঙ্গে রবিবার বিকালে এসআই রতন অশোভন আচরণ করেন। মোহম্মদপুরের শিয়া মসজিদের কাছে একটি রিকশা থেকে ফারহানাকে জোর করে নামিয়ে আনের তিনি। তাকে ইয়াবা বিক্রেতা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়।
এ ব্যাপারে এসআই রতন কুমার জানান, ফারহানার স্বামী সজীব একজন ছাত্রদল নেতা। তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সজীবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে তার কাছে সন্ধানের জন্য ফারহানাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি।