পণ্য পর্যালোচনা

লুমিয়া ৫৫০ : ডিসপ্লে’তে এগিয়ে পারফরমেন্সে পিছিয়ে

ডেস্কটপ ও ল্যাপটপ অপারেটিং সিস্টেম সফটওয়্যার বাজারে প্রভাবশালী প্রতিষ্ঠান মাইক্রোসফট। শুধু পার্সোনাল কম্পিউটার (পিসি) সফটওয়্যার খাতে নয়, পাশাপাশি হার্ডওয়্যার ও মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম খাতেও প্রভাব বিস্তার করতে চায় মার্কিন এ প্রতিষ্ঠান। লক্ষ্য বাস্তবায়নে বেশ কিছুদিন ধরেই কাজ করে আসছেন মাইক্রোসফট কর্মীরা। কিন্তু শত চেষ্টায়ও হার্ডওয়্যার ও মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম খাতে সুবিধা করতে পারছে না প্রতিষ্ঠানটি। এবার তাই দামি ডিভাইস নয়; বরং তুলনামূলক কম দামের মোবাইল ডিভাইস দিয়ে আধিপত্য বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। মূলত এরই ধারাবাহিকতায় সাশ্রয়ী মূল্যের লুমিয়া ৫৫০ বাজারে জায়ান্ট এই প্রতিষ্ঠান। আর এই ডিভাইসের ভালো-মন্দ নিয়েই এই প্রতিবেদন।
 
ডিজাইন
পেছনের পলিকার্বনেট প্ল্যাস্টিক বডিতে ম্যাটে ফিনিশ রয়েছে, যা বেশ আরামদায়ক। ১৪১.৯ গ্রাম ওজন ফোনটির, আর পুরুত্ব ৯.৯ মিলিমিটার। ডিভাইসটি হালকাপাতলা হওয়ায় বহনে কোন সমস্যা হবে না।
কালো এবং সাদা, দুটি রঙে ডিভাইসটি পাওয়া যাচ্ছে। কালো যাদের পছন্দ তাদের জন্য সতর্কবাণী, কালো বডিতে হাতের ছাপ থেকে যাওয়ার সমস্যা আছে। তবে সাদা সংস্করণে এই ঝামেলা নেই।
 
IMG0
 
ডিসপ্লে
৭২০*১২৮০ রেজ্যুলেশনের ৪.৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে। পিক্সেল ডেনসিটি থাকছে ৩১৫ পিপিআই, যা অবিশ্বাস্যভাবে প্রায় আইফোন ৬ এস এর কাছাকাছি। ডিসপ্লেটি আসলেই অনেক শার্প। টেক্সট, ইমেইজ খুবই মসৃণ আসবে এবং কালার কস্ট্রাস্টও অনেক ভালো। ফোনটির ভিউ এঙ্গেলের হ্রাস হওয়ার ব্যাপারটাও খুবই কমই নজরে আসবে।
 
ক্যামেরা
পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা ও সামনে থাকছে ২ মেগাপিক্সেল। ক্যামেরার ছবিগুলো বেশ ভালো বলতে হবে, তবে পারফেক্ট নয়। অনেক ছবিতেই নয়েজ সমস্যা করতে পারে। কিন্তু কালার ও ডিটেইল পর্যাপ্ত পরিমাণে রয়েছে।
 
পারফরমেন্স
ভেতরে রয়েছে ১.১ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ও ১ জিবি র‍্যাম। পারফরমেন্স মোটামুটি বলা যায়। অ্যাপ সুইচ করা, ভারি অ্যাপ ওপেন করা, এইসব কাজে সাধারণ থেকে একটু বেশি সময় নেবে ডিভাইসটি।
 
গেইমিং এক্সপেরিয়েন্সও নিখুঁত হবে না, যেহেতু এখানে স্ন্যাপড্রাগন ২১০ এর মত ব্যাকডেটেড চিপসেট ব্যবহার করা রয়েছে।
 
হেডফোনে ফোনটির সাউন্ড কোয়ালিটি বেশ লাউড এবং ক্লিয়ার, এই দামে যা প্রায় দেখাই যায় না।
 
ইন্টারনাল স্পেস রয়েছে ৮ জিবি, মেমোরি কার্ড দিয়ে যা ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
IMG1
 
ব্যাটারি
২১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিতে টেনেটুনে একদিন চালিয়ে নেয়া যাবে।
 
দাম
দেশের বাজারে ডিভাইসটি ১১ হাজার ১০০ টাকায় পাওয়া যাবে।
 
এক নজরে ভালো
– দারুণ ডিসপ্লে
– ভালো ক্যামেরা
– উচ্চ সাউন্ড কোয়ালিটি
 
এক নজরে খারাপ
– পারফরমেন্সে গতি নেই