আফগানিস্তানের রাজধানী কাবুলে এক পুলিশ ঘাটিতে গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।
প্রাথমিকভাবে সঠিক সংখ্যা এখনো জানা না গেলেও বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রী জানায় তিনি অন্তত ১০ টি মরদেহ পরে থাকতে দেখেছেন। পরে মৃতের সংখ্যা নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আয়ুব সালাঙ্গি বলেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
এখনো হামলার দায়ভার স্বীকার করেনি কোনও সন্ত্রাসী সংগঠন।এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস এএফপিকে বলেন, কাবুলের একটি পুলিশ ঘাটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। হতাহতের সম্ভাবনা রয়েছে তবে এখনো প্রকৃত সংখ্যা নিশ্চিত নয়। এএফপি