ভারতে সমুদ্রে ডুবে ১৩ কলেজশিক্ষার্থীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের একটি সমুদ্র সৈকতে ডুবে গিয়ে নিহত হয়েছে ১৩ কলেজ শিক্ষার্থী। এদের মধ্যে ১০ জন ছাত্রী ও তিন জন ছাত্র। সোমবার  আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে সেখানে যায় তারা। এখনো বেশ ক’জন নিখোঁজ রয়েছেন।
 
১৩ জনের প্রাণহানি নিশ্চিত হলেও বেঁচে গেছেন পাঁচ শিক্ষার্থী।  ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার পুনের আবিদা ইনামদার কলেজের ১১৫ শিক্ষার্থী সোমবার সমুদ্র ভ্রমণে যান। এসময় এদের কেউ কেউ সৈকতের বিপজ্জনক সীমা ছাড়িয়ে যান। তখনই সমুদ্রের ঢেউ ১৩ জনকে ভাসিয়ে নেয়। অন্য শিক্ষার্থীদের চিৎকারে উদ্ধারকারী বাহিনী এসে পাঁচজনকে জীবিত অবস্থায় তীরে আনে। তবে বাঁচাতে পারেনি ওই ১৩ জনের প্রাণ। পরে সৈকত থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ও দমকলকর্মীরা।  এনডিটিভি