রাজধানীতে ছাত্রদলের মিছিল

রাজধানীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
 
সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর নিউমার্কেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা কলেজ গেটে গিয়ে শেষ হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট মুনিরা মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জান, মিজানুর রহমান সোহাগ,  ছাত্রদল নেতা আরাফাত বিল্লাহ খান, ঢাকা ইউনিটের নেতা আল-মেহেদী তালুকদার, ঢাকা মেডিকেল হাসপাতালের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান সুমন প্রমুখ।