১৯৫২ সালে যে রক্তক্ষরণ শুরু হয়েছিল সেটা এত বছর ধরে সমানে চলে আসছে। বাঙালির বাংলা ভাষার জন্যে যে আত্মোত্সর্গ শুরু হয়েছিল আজও সেটা দীর্ঘকাল ধরে চলছে। বাঙালির জীবনে এই ক্ষরণের যেন শেষ নেই। বাংলা ভাষার জন্য এই আত্মোত্সর্গের দৃষ্টান্ত খুবই বিরল। ৬৪ বছর ধরে অবিরাম চলে আসছে এই ক্ষরণ।
ভাষার জন্য সমগ্র বিশ্বে এ রকম ঘটনা আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। সন্দেহ কেন— এটাই বাস্তব সত্য। এই বাস্তব সত্যের ভেতর দিয়েই আমাদের যাত্রা শুরু। এই যাত্রার যেন কোন বিরতি নেই। ভাষা মাতৃকার এই অবদান বাঙালির জীবনে কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। ভাষা নিয়ে বাঙালির এই গর্বের কোনো অন্ত নেই। ভাষা নিয়ে কত রকমের যে পরীক্ষা-নিরীক্ষা চলছে তারও কোনো অন্ত নেই। ২১ শে ফেব্রুয়ারি তাই আমাদের বাঙালির জীবনে যে ছাপ ফেলেছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং আমাদের বাংলা ভাষার রত্ন ভাণ্ডারকে অবিরাম চর্চা করে যেতে হবে। এতে কোনো দ্বিধা-দ্বন্দ্বের সুযোগ নেই। যদি দ্বিধা থাকে সেটাকে আমাদের অতিক্রম করতেই হবে। তখন আমরা ভাষার গর্বে মহিমান্বিতবোধ করতে পারবো। লেখক:কবি