জিকা ভাইরাস: হন্ডুরাসে জরুরি অবস্থা জারি

 
মধ্য আমেরিকার দেশগুলোতে ‘আশঙ্কাজনক’ হারে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে জরুরি অবস্থা জারি করেছে হন্ডুরাস। মঙ্গলবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
স্বাস্থ্যমন্ত্রী ইয়োলানি বাট্রিস বলেছেন, গত বছরের ডিসেম্বরের ১৬ তারিখ জিকা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করার পর এখন সেটি ৩ হাজার ৬৪৯ জন ছাড়িয়েছে।
সরকারি হিসাব মতে, গত তিনদিনে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
 
তবে বাট্রিস এটা জানানি যে, সেখানে অস্বাভাবিক মাথা ও মস্তিষ্ক নিয়ে কোনো  নবজাতক জন্মেছে কিনা।
 
জিকায় আক্রান্ত হয়ে একজন বয়স্ক লোক মারা যাওয়ার কথা শোনা গেলেও দেশটির কর্মকর্তারা এখনো বিষয়টি তদন্ত করছেন।
 
জিকা ভাইরাসটি এডিস মশা বহন করে। এখন পর্যন্ত এর কোনো ওষুধ আবিষ্কার হয়নি।