আইনজীবীকে হুমকির অভিযোগ

ভিকারুন্নেসার শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে জিডি

 
রাজধানীর সিদ্ধেশ্বরীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সদস্য এক শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে থানায় জিডি করেছেন এক আইনজীবী। হুমকি দেয়ার অভিযোগ এনে  মঙ্গলবার রমনা থানায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এই জিডি করেন।
 
গত ১৯ জানুয়ারি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের বিশেষ কমিটির ব্যাপারে উচ্চ আদালতে একটি রিট করেন আইনজীবী ইউনূস আলী। এই রিটের জের ধরে সোমবার দুপুরে সিদ্ধেশ্বরীর স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষক প্রতিনিধি অপারেশ চন্দ্র সাহা ঐ আইনজীবীবে হুমকি দেন বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।