যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলের ওপর আগামী মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে। আসামি পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করে দেন।
আজ মঙ্গলবার আপিল শুনানির জন্য দিন ধার্য থাকলেও মীর কাশেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এসএম শাহজাহান আগামী রবিবার শুনানি শুরুর জন্য সময় চান। আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করে দেয়।
২০১৪ সালের ২ নভেম্বর মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ২। এই রায় বাতিল চেয়ে তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন।