বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) তথ্য প্রযুক্তিভিত্তিক নেটওয়ার্কে (বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যুক্ত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এই সংযুক্তি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। এই সংযুক্তির ফলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ও গবেষণা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য আদান প্রদান ও যোগাযোগের দ্বার উন্মুক্ত হলো।