যুক্তরাষ্ট্রে গাড়ি চুরি করে পুলিশের কাছ থেকে পালানোর অন্য একটি গাড়ির সঙ্গে সংঘরর্ষে নিহত হয়েছেন ৩ জন। তবে গাড়িচালক এখনো পলাতক।
নিহতরা হলেন ৭৫ বছর বয়সী ডরথি স্মিথ, তার নাতি ক্যামেরন কোস্টনার(১২) ও লায়লা প্যাট্রিজ(৬)। তবে প্যাট্রিজরে সঙ্গে ডরথির সম্পর্কের বিষয়টি স্পষ্ট নয়।
পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার সকালেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানতে পারে যে এয়ারপোর্ট হোটেল থেকে শেভি সাব-আরবান গাড়ি চুরি করা হয়। সেখান থেকেই ধাওয়া শুরু করে পুলিশ।
এরই একপর্যায়ে ডরথি’র গাড়ির সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই নিহত হয় ওই তিনজন। তবে গাড়িচালককে আটক করা সম্ভব হয়নি। আহত অবস্থাতেই পালাতে সক্ষম হয়েছেন তিনি। এনবিসি