দক্ষিণ সুদানের সেনারা অন্তত ৫০ জন বেসামরিক নাগরিককে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে একটি জয়েন্ট মনিটরিং এন্ড ইভালুয়েশন কমিশন।
তারা জানায়, একটি ধাতব কন্টেইনারে বন্দি করে শ্বাসরোধ করা হয় তাদের। রবিবার আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে এই তথ্য প্রকাশ করে কমিশনটি।
তারা জানায়, ২২ অক্টোবর কন্টেইনারে বন্দি করে অন্তত ৫০ জনের শ্বাসরোধ করা হয়। আগস্টে একটি শান্তি চুক্তি হলেও সহিংসতার ঘটনা থেমে নেই। দক্ষিণ সুদানে প্রায়ই ধাতব কন্টেইনারকে কারাগার হিসেবে ব্যবহার করা হয়।
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি দেশটির সেনাবাহিনী।