সরিয়ে নেয়া হয়েছে কাত হয়ে ছুটে চলা সেই জাহাজ

কাত হয়ে ফ্রান্স উপকূলের দিকে ছুটে চলা মালবাহী জাহাজকে টাগবোটের সঙ্গে যুক্ত করে নিরাপদে সরিয়ে নেয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সমুদ্র পরিবহন কর্তৃপক্ষ।
 
তারা জানায় মডার্ন এক্সপ্রেসকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার দেশটির সাড়ে তিন হাজার টন কাঠ আর নির্মাণ যন্ত্রপাতি বোঝাই জাহাজটি চালকবিহীন অবস্থায় ৪০ থেকে ৫০ ডিগ্রি কাত হয়ে ফ্রান্স উপকূলের দিকে ছুটছিল।
 
আশঙ্কা করা হচ্ছিল পানামায় নিবন্ধিত জাহাজটি আটলান্টিকে ভেসে ফ্রান্স উপকূলে আছড়ে পড়তে পারে।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চারজন বিশেষজ্ঞ সোমবার মডার্ন এক্সপ্রেসে একটি টো লাইন আটকাতে সক্ষম হন এবং স্পেনের একটি টাগবোটের সঙ্গে সেটি যুক্ত করেন। এরপর টাগবোটটি মডার্ন এক্সপ্রেসকে টেনে খোলা সাগরের দিকে নিয়ে যায়। তখন জাহাজটির গতি ছিল তিন নট। বিবিসি