বুধবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ৩য় বর্ষ অনার্স পরীক্ষা শুরু হচ্ছে।
সারাদেশের ৩১৯টি কলেজের ১৬৫টি কেন্দ্রে ১ লাখ ৪৮ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। দুপুর ১টা থেকে এ পরীক্ষা শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।