গর্ভবতী নারীদের ব্রাজিল না যাওয়ার আহ্বান

 
জিকা ভাইরাসের কারণে গর্ভবতী নারীদের অলিম্পিকের জন্যে ব্রাজিল সফরে না যাওয়ার আহ্বান জানানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার  প্রেসিডেন্ট দিলমা রুসেফের চীফ অব স্টাফ জ্যাক ওয়াগনার এ বলেন, গর্ভবতী নারীদের জন্যে জিকা ভাইরাসের ঝুঁকি মারাত্মক। ফলে অলিষ্পিক গেমসের জন্যে ব্রাজিল সফরে না আসতে আপনাদের প্রতি স্পষ্টতই অনুরোধ জানানো হচ্ছে।
 
মশাবাহিত জিকা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা ঘোষণার করে। রিও ডি জেনেরিওতে অলিম্পিক গেমস উদ্বোধনের এখনও ছয়মাস বাকী। এরইমধ্যে ব্রাজিল নজিরবিহীন এ আহ্বান জানালো।
উল্লেখ্য জিকা ভাইরাসের কারণে অন্যান্য সমস্যার পাশাপাশি অপরিণত মস্তিস্কের শিশু জন্ম নেয়। জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৪৭ সালে। কিন্তু এতোদিন রোগটিকে খুব একটা গুরুত্ব দেয়া হয়নি। গত বছর ল্যাটিন আমেরিকায় নতুন করে এ রোগ শনাক্তের পর এর ভয়াবহতা সস্পর্কে সতর্ক হয়ে উঠে সংশ্লিষ্ট সকলে।