বিজ্ঞাপনের সাকিব-শ্রিয়া

সম্প্রতি একটি আইসক্রিমের বিজ্ঞাপনের মডেল হয়েছেন শ্রিয়া জাকের। বিজ্ঞাপনটিতে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন আর কেউ নন, এদেশের ক্রিকেট বিশ্বের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। জিবরান তানভীরের পরিচালনায় গত মাসের শেষ ও চলতি মাসের প্রথমদিনে ঢাকায় একটি চ্যানেলের ষ্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে।
 
এ প্রসঙ্গে শ্রেয়া বলেন, ‘সাকিব আল হাসান বিশ্বসেরা অল রাউন্ডার। তার বিষয়ে নতুন করে বলার তেমন কিছুই নেই। বিজ্ঞাপনটিতে কাজ করে খুব ভাল লেগেছে। আশা করছি দর্শকদেও বিজ্ঞাপনটি ভালো লাগবে। এছাড়া এমনকি কথাবার্তা আলাপচারিতায় বুঝেছি কতটা বিনয়ী মানুষ সে। খুব ফান করেছি আমরা কাজ করতে গিয়ে।’
 
শ্রিয়া জাকের এদেশের ছোট পর্দার অত্যন্ত গুণী এক অভিনেত্রী। ছোটপর্দায় একাধিক ধারাবাহিক ও খন্ড নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রেয়া। এখন দুটি চ্যানেলে শ্রিয়া অভিনিত ‘শেষ বিকেলের গান’ ও ‘ফাইভ ফিমেইল ফ্যান’ নামে দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।